সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ, কাজে গতি আনা ও অদক্ষতা দূর করতে বেসরকারি খাত থেকে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার।
সরকারি নির্মাণ খাতে এখন এমন এক প্রবণতা তৈরি হয়েছে, যেখানে বিশেষায়িত প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরকে পাশ কাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা নিজেদের মতো করে নির্মাণকাজ পরিচালনা করছে। গড়ে তুলছে ছোট ছোট নির্মাণ সংক্রান্ত উইং।